স্কুল · স্থাপিত ২০১৮

বায়তুন নাজাত মডেল মাদরাসা

ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্যয়ে পারি চালিত

ডি.সি. অফিস সংলগ্ন, নতুন জেলখানা রোড, কুরপাড়, নেত্রকোনা

২০১৮প্রতিষ্ঠাকাল

আমাদের পরিচিতি

বায়তুন নাজাত মডেল মাদরাসা ইসলামী আদর্শে গড়ি জীবন, আধুনিক শিক্ষায় গড়ি ভবিষ্যৎ। Islamic Values, Modern Education, Brighter Future. আমাদের মূল পরিচিতি ধরন: ইসলামী ও আধুনিক সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠান। মূল ভিত্তি: কুরআন-সুন্নাহ, নৈতিকতা ও আধুনিক জ্ঞান। লক্ষ্য: জ্ঞান, চরিত্র ও দক্ষতায় সমৃদ্ধ আদর্শ প্রজন্ম গঠন। অঙ্গীকার: মানসম্মত শিক্ষা, যত্নশীল পাঠদান ও শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশ।

আব্দুল্লাহ আল মারুফআব্দুল্লাহ আল মারুফপ্রধান শিক্ষক
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি মানুষকে জ্ঞান দান করেছেন এবং শিক্ষার মাধ্যমে সত্য ও সুন্দরের পথ দেখিয়েছেন। শিক্ষা একটি জাতির উন্নতি, সমৃদ্ধি ও অগ্রগতির প্রধান ভিত্তি। তবে প্রকৃত শিক্ষা কেবল প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জ্ঞান, নৈতিকতা, মানবিকতা ও চারিত্রিক উৎকর্ষের সমন্বয়েই একজন মানুষ পরিপূর্ণ হয়ে ওঠে। এই উপলব্ধি থেকেই বায়তুন নাজাত মডেল মাদরাসার পথচলা। আমাদের মূল লক্ষ্য হলো ইসলামী আদর্শ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা একদিকে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে নৈতিক ও আদর্শিক জীবন গঠনের শিক্ষা লাভ করবে, অন্যদিকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও যুগোপযোগী শিক্ষায় নিজেদের যোগ্য করে গড়ে তুলবে। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর মধ্যেই রয়েছে অসীম সম্ভাবনা। প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা, যত্নশীল পরিচর্যা ও মানসম্মত শিক্ষার পরিবেশ। তাই শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। আমাদের এই পথচলায় সম্মানিত অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও শিক্ষকবৃন্দের আন্তরিক সহযোগিতা ও আস্থা একান্তভাবে কাম্য। আপনাদের সহযোগিতা ও পরামর্শ আমাদের শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে, ইনশাআল্লাহ। পরিশেষে, মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং বায়তুন নাজাত মডেল মাদরাসাকে জ্ঞান, নৈতিকতা ও আদর্শ মানুষ গড়ার একটি নির্ভরযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার তাওফিক দান করেন। আমিন। হাফেজ মাওলানা অলিউল্লাহ আল হারুন পরিচালক বায়তুন নাজাত মডেল মাদরাসা

সুবিধাসমূহ

  • খেলার মাঠ
  • সিসিটিভি নিরাপত্তা
  • বিশুদ্ধ পানি
  • মাল্টিমিডিয়া ক্লাসরুম

পরীক্ষার ফলাফল

রোল নম্বর দিয়ে প্রকাশিত ফলাফল দেখুন — যেকোনো জায়গা থেকে।

ফলাফল দেখুন

অনলাইনে ভর্তির আবেদন

ফর্ম পূরণ করুন — আমরা ফোন করে যোগাযোগ করব।

অনলাইনে বেতন/ফি দিন

বিকাশ, নগদ, রকেট বা কার্ডে — ঘরে বসেই।

প্রতিষ্ঠানে যে মোবাইল নম্বর দেওয়া আছে সেটি দিন। বিকাশ, নগদ, রকেট বা কার্ডে দিতে পারবেন — সাথে সাথে রসিদ পাবেন।

অন্যান্য আবেদন

নাম সংশোধন, ছাড়পত্র, প্রশংসাপত্র, ছুটি — অফিসে না এসেই অনলাইনে আবেদন করুন

আবেদনের অবস্থা দেখুন

যোগাযোগ

ঠিকানাডি.সি. অফিস সংলগ্ন, নতুন জেলখানা রোড, কুরপাড়, নেত্রকোনা
ফোন০১৭৮০৪৬৮৫৮৭
অফিসের সময়শনি - বৃহস্পতিবার
ইমেইলbaitunnajat18@gmail.com